আইসিইউতে তোফায়েল আহমেদ

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯

ফাইল ছবি

প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভারতের রাজধানী দিল্লিতে একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) আছে।

এর আগে, গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়। দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি।

তোফায়েলকে পরীক্ষা নিরীক্ষা করে কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অরুণ গার্গ আরও বলেন, দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

তার একান্ত সচিব আবুল খায়ের জানিয়েছেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২