বৈঠকে শেখ হাসিনা-লোটে শেরিং

সময় ট্রিবিউন | ২৪ মার্চ ২০২১, ১৮:৫৩

‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। পরে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক শুরু করেন তিনি। এদিকে একান্ত বৈঠকের পর হবে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠক শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন লোটে শেরিং।

ভুটানের প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বুধবার বিকেল আড়াইটায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চাংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তারপর তিনি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক মো. মামুন খানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়াও বিকেল ৪টায় ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

বিকেল ৫টার দিকে লোটে শেরিং সম্মানিত অতিথি হিসেবে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন ভুটানের প্রধানমন্ত্রী।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতে গতকাল মঙ্গলবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লোটে শেরিংকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেওয়া হয় গার্ড অব অনার।

পরে লোটে শেরিং সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ