ঠাকুরপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত থেকে ১১টি সোনার বার জব্দ করেছে বিজিবি। যার দাম প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সোয়া ৭টার দিকে বিজিবির একটি টহল দল ঠাকুরপুর আমবাগানের কাছে ওত পেতে থাকে। এসময় বাইসাইকেল চালিয়ে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার সময় বিজিবি ধাওয়া করে। এক পর্যায়ে লোকটি তার বাইসাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ব্যাগটি খুলে ১১টি উন্নতমানের সোনার বার (তিন কেজি ৭৪০ গ্রাম) দেখতে পায়। এ সময় স্বর্ণ ও তার বাইসাইকেলটিও জব্দ করা হয়। জব্দ করা সোনার দাম প্রায় দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।

তিনি আরও জানান, জব্দ করা সোনা দর্শনা থানায় হস্তান্তর করে বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মোস্তাফিজুর রহমান (ফিজুর) নামে এক ব্যক্তিকে পলাতক আসামি করে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন।

ফিজু দামুড়হুদা উপজেলা দর্শনা থানার ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর