চেতনানাশক মিশ্রিত খিচুড়ি খাইয়ে দুই বান্ধবীকে ধর্ষণ !

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ০১:০৫

ফাইল ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লায় চেতনানাশক মিশ্রিত খিচুড়ি খাইয়ে গার্মেন্টস কর্মী দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার রংপুরের কাউনিয়া থানার বলব-বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে। রোববার দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, দেলোয়ারের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার দুই গার্মেন্টস কর্মী।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার দুই বান্ধবী ফতুল্লার মদিনা নিটকন চাঁন গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তারা ধর্ষক দেলোয়ার ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে একই বাসায় সাবলেট থাকতেন। গত বৃহস্পতিবার দেলোয়ারের সঙ্গে ঝগড়া করে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর দেলোয়ার ওই দুইজনের ঘরে ঢুকে খিচুড়িতে চেতনানাশক মিশিয়ে রাখে। রাতে বাসায় ফিরে দুই বান্ধবী সেই খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে তাদের ধর্ষণ করে দেলোয়ার।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার দুই গার্মেন্টস কর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর