পাহাড়ের সৌন্দর্য ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নির্দেশ মন্ত্রীর

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ০০:৩১

ছবি: সংগৃহীত

পাহাড়ের সৌন্দর্য ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সোমবার (২৩ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে পাহাড়ের সৌন্দর্য ঠিক রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে।

মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরীসহ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের পরিচালক ও মন্ত্রণালয়ের কর্মকতারা উপস্থিত ছিলেন।

এছাড়া তিনি কাজের গুণগতমান ঠিক রেখে অগ্রগতি শতভাগ নিশ্চিত করে যথাসময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ মন্ত্রী।

সংস্থাপ্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও প্রকল্পগুলোর গত অর্থবছরে অগ্রগতি ৯৯ শতাংশ অর্জিত হয়েছে। চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের অধীন ২১টি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর