‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভারতীয় হাইকমিশনের

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ০৩:২৯

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' পাঠের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে কিছু নির্বাচিত অংশ পাঠ করেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন শুরু হয়, যেখানে তিনি কয়েক দশক ধরে বঙ্গবন্ধুর সঙ্গে বিশিষ্ট ভারতীয় ব্যক্তিবর্গের ঘনিষ্ঠতার কথা স্মরণ করেন।

তার বক্তব্যের পর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে ছয়টি অংশ পাঠ করা হয়। প্রতিটি অংশ পাঠের পর সেগুলোর তাৎপর্য সংক্ষেপে আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম, অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ইংরেজি অনুবাদক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাজগোপাল ধর চক্রবর্তী, দ্য এশিয়ান এজ পত্রিকার সাবেক সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, ‘শেখ মুজিবুর রহমান’ বইয়ের লেখক ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. শুভায়ু চট্টোপাধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক নিয়াজ জামান এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের উপদেষ্টা সাদাফ সাজ।

ভারতীয় হাইকমিশনারসহ অংশগ্রহণকারীরা সমস্বরে বঙ্গবন্ধুর সাহিত্যিক গুণাবলির পাশাপাশি আধুনিক ইতিহাস, রাজনীতি ও বাংলাদেশের গল্পের সঙ্গে তার প্রাসঙ্গিকতার প্রশংসা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর