ষড়যন্ত্রকারী-সুবিধাবাদীর বিষয়ে সজাগ থাকতে হবে: বাহাউদ্দীন নাছিম

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ০০:০২

ফাইল ছবি

ষড়যন্ত্রকারী-সুবিধাবাদীর বিষয়ে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

বৃহস্পতিবার ( ৫ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ' বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী'র এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভায় আয়োজন করে।

বাহাউদ্দীন নাছিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা রক্ষা করতে পারি নি। এটা আমাদের ব্যর্থতা। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুনিদের বিচার হয়েছে।

কিন্ত ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিলো তাদের ইতিহাস বাংলাদেশ মানুষের জানার অধিকার রয়েছে। এই ইতিহাস যতদিন না উন্মুক্ত হবে, বাংলাদেশের মানুষ পরিস্কার ভাবে জানতে না পারবে, ততদিন ষড়যন্ত্রকারী, সুবিধাবাদীদের অপতৎপরতা চলতেই থাকবে। এদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

কৃষিবিদ নাছিম বলেন, জাতি পিতাকে হত্যাকাণ্ডের পর যারা প্রতিবাদ করতে পারেনি। যারা বিশ্ববাসীর কাছে বাঙালি জাতিকে কাপুরুষের জাতি হিসেবে যে কালিমা লেপন করে দিয়েছিলো। আমরা সেই কালিমা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছি, শুধুমাত্র জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে।

আগস্ট মাস আসলে নানামুখী ষড়যন্ত্র হয় জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন,যখনই আগস্ট আসে, তখনই ষড়যন্ত্রের নানান ডালপালা গজাতে থাকে। যেকোনো মূল্যেই ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটন করতে হবে, শেকড় উপড়ে ফেলতে হবে। যাতে বাঙালি জাতি গণতান্ত্রিক অধিকার, মুক্তিযুদ্ধের আদর্শ, অসাম্প্রদায়িক বাংলাদেশকে সুবিধাবাধীদের হাত থেকে রক্ষা করতে হবে। স্বার্থপর, যারা সময় বুঝে মাথা জাগায়, দুঃসময়ে কচ্ছপের মত লুকিয়ে বেড়ায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল প্রসঙ্গে তিনি বলেন, প্রিয় নেতা শেখ কামাল, জাতির পিতার আদর্শ ধারণ করতে হয় তিনি আমাদের শিখিয়ে গেছেন। তিনি ছাত্র জীবনে আদর্শিক ছিলেন। তিনি জাতির পিতার সন্তান হয়েও সাধারণ মানুষের মত চলাচল করতেন। তিনি কাজ করতে ভালোবাসতেন। একসঙ্গে ক্রীড়া, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির তিনি শুধু সংগঠকই ছিলেন না, ছিলেন পৃষ্ঠাপোষকও। তিনি ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশে আধুনিক ফুটবলের জনক ছিলেন।

আমরা শেখ কামালের মত সাহসী নেতা চাই। শেখ কামালের মত সাহসী যোদ্ধা চাই। শেখ কামালের মত আদর্শবান মানুষ চাই। সৎ মানুষ চাই। সৎ-সাহসী মানুষের নেতৃত্বেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও যোগ করেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মহিউদ্দিন মহি, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ অন্যরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর