ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ১৮:০৭

ফাইল ছবি

আদালত চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান সভা ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

গতকাল বুধবার উচ্চ আদালতে আগাম জামিন শুনানির জন্য পৃথক বেঞ্চ দেয়ার জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

কাজল বলেন, প্রধান বিচারপতিকে আমি টেলিফোন করেছিলাম। আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের আলাদা বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি- সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছেন। এ কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি।

তিনি আরো বলেন, এছাড়া ভার্চুয়ালি সবগুলো বেঞ্চ খুলে দেয়ার কথা বলেছি। তখন প্রধান বিচারপতি বলেছেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। ফুলকোর্ট মিটিংয়ে সব বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এ সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর