চট্টগ্রামে করোনা রোগীর দেহে ব্লাক ফাঙ্গাস শনাক্ত

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২১, ১৮:২৬

ফাইল ছবি

চট্টগ্রামে এই প্রথমবারের মত ফেরদৌসি বেগম (৬০) নামে এক করোনা রোগী ‘ব্ল্যাক ফাঙ্গাস’ (কালো ছত্রাক) আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির।

জানা যায়, গত ৩ জুলাই তার করোনায় আক্রান্ত হয় ওই নারী। এরপর ১৩ জুলাই তিনি করোনা নেগেটিভ হলেও তার বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা দেয়। পরে স্বজনরা তাকে চমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসকরা নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল (বুধবার) এই রোগীর ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়। ওই নারীর স্বামী পাঁচদিন আগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন।

‘ব্ল্যাক ফাঙ্গাস’ আক্রান্ত ফেরদৌসি বেগমের মেয়ে তাহমিনা বেগম জানান, গত ১৩ জুলাই তার মায়ের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। ১৫ জুলাই হঠাৎ তার দাঁতে ব্যথা শুরু হলে তাকে একজন ডেন্টিস্টের কাছেও নেওয়া হয়। পরীক্ষা রিপোর্ট দেখে ডাক্তার সন্দেহ করেন, রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।

এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বায়োপসি রিপোর্ট দেখে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।

চিকিৎসাবিজ্ঞানীরা জানান, ব্ল্যাক ফাঙ্গাস হলো এক ধরনের বিষাক্ত ছত্রাকের সংক্রমণ। বৈজ্ঞানিক ভাষায় যার নাম মিউকরমায়োসিস। করোনা থেকে সেরে ওঠা নাজুক রোগীরাই এই ছত্রাকে বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত রোগীদের মধ্যে নাকের ওপর কালো ছোপ, দৃষ্টিশক্তি কমে আসা, বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর