ইয়নসে বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ২০:১৩

সোমবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ও দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রেসিডেন্ট ইংয়ং চিউল কিম যৌথভাবে বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করেন-ছবি সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে।

সোমবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ও দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রেসিডেন্ট ইংয়ং চিউল কিম যৌথভাবে বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করেন।

ইয়নসে বিশ্ববিদ্যালয় দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে অন্যতম এবং কিউএস গ্লোবাল ওয়ার্ল্ড র‍্যাংকিং ২০২২ অনুযায়ী বিশ্বে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭৯তম। ইয়নসে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থগারটিতে ৩০ লক্ষাধিক বই, জার্নাল ও ম্যাগাজিন রয়েছে এবং ৩০ হাজারের অধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

কোরিয়ান ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র পাশাপাশি উক্ত ‘বঙ্গবন্ধু কর্ণার’-এ রয়েছে ইংরেজী ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশ কিছু তথ্যসমৃদ্ধ বই।

‘বঙ্গবন্ধু কর্ণার’এর এ সকল বই থেকে দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অসামান্য আত্মত্যাগ ও অনন্য ভূমিকাসহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে অবহিত হতে পারবে।

এর ফলে, বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা ও আদর্শ দক্ষিণ কোরিয়ার গণ্ডী পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে তারা আগ্রহী হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর