দেশে আজ থেকে মডার্নার টিকাদান শুরু

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ১৭:৩৩

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকাসহ দেশের সিটি করপোরেশন এলাকায় আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র থেকে আনা মডার্নার টিকা প্রয়োগ করা হবে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা: শামসুল হক জানান, রাজধানীর ৪৭টি কেন্দ্রসহ দেশের ১২সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা। পাশাপাশি রাজধানীর ৭ কেন্দ্রে চলবে ফাইজারের টিকাদান।

তিনি বলেন, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। প্রবাসীরা ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন এলাকা থেকে মডার্নার টিকা নিতে পারবেন। পাশাপাশি সাধারণ নাগরিকরাও মডার্নার টিকা নিতে পারবেন।

এ দিকে দেশের নির্ধারিত বিভিন্ন এলাকায় পৌঁছে গেছে মডার্না ও চীনের সিনোফার্মের টিকা। কোনো কোনো এলাকায় সোমবার থেকে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার ১৮০০ ডোজ টিকা রাজশাহীতে পৌঁছেছে। গত রোববার সন্ধ্যায় একটি ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে রাজশাহীতে টিকাগুলো এসে পৌঁছায়। পরে সেগুলো ইপিআর সেন্টারের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়।

রাজশাহীর সিভিল সার্জন ডা: কাইয়ুম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৃতীয় দফায় রাজশাহীতে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার ১ হাজার ৮০০টি ভায়াল এসেছে। একেকটি ভায়াল থেকে ১০ জন টিকা নিতে পারবেন। এ হিসাবে মোট ১৮ হাজার মানুষকে টিকা দেয়া সম্ভব হবে। এর আগে রাজশাহীতে দ্বিতীয় দফায় টিকা এসেছিল ৩১ হাজার ২০০টি, যা নিবন্ধিত ব্যক্তিদের দেয়া হচ্ছে।

তিনি আর জানান, ১৩ জুলাই থেকে মহানগরী এলাকায় মডার্নার টিকা দেয়া হবে। এ ছাড়া চীনের সিনোফার্মের টিকা দেয়া হবে জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর