আমরা ভয়াবহ দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি: প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ৯ জুলাই ২০২১, ০৩:৪৮

ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন একটি লোকও অনাহারে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকেও আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত শহিদ ওমর ফারুক মিলনায়তনে করোনাকালীন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে- জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম উপস্থিত ছিলেন।

পরে সদর পৌরসভা ও সদর উপজেলার ৯টি সংগঠনের ৬৭৫ জন পরিবহণ শ্রমিক, অটোরিকশাচালক, নরসুন্দর, হোটেল শ্রমিক, ধোপা, হরিজন সম্প্রদায় এবং স্বর্ণ ও স্টুডিও কর্মচারীদের প্রতিজনকে নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর