সংসদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলসহ ৪ বিল উত্থাপন

সময় ট্রিবিউন | ২৯ জুন ২০২১, ০০:২৩

ছবি : ইন্টারনেট

জাতীয় সংসদে সোমবার (২৮ জুন) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল ২০২১ সহ ৪টি বিল উত্থাপন করা হয়েছে।

উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে- বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল ২০২১, মেডিকেল ডিগ্রিজ (রিপিল) বিল ২০২১ ও মেডিকেল কলেজ গভর্নিং বডিজ (রিপিল) বিল ২০২১।

এ বিলের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল ২০২১ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বাকী ৩টি বিল উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলে বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে প্রাগ্রসর বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন, জাতীয় পর্যায়ে কৃষি বিজ্ঞানে উন্নত শিক্ষা প্রদান, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিলে বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরি কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের জনবল কাঠামো, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারর, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক নিয়োগ ও তাদের দায়িত্ব ও কর্তব্য, একাডেমিক কাউন্সিল, ইনস্টিটিউট, বিভাগ, বিশ্ববিদ্যালয়ের তহবিল, কারিকুলাম কমিটি, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, শিক্ষক নিয়োগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।

পরীক্ষার-নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিলে বিদ্যমান ঢাকা শিশু হাসপাতাল ও এর অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইউনিটকে আইনি কাঠামোর আওতায় আনতে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৭ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এছাড়া আজ সংসদে বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ ট্রাস্ট বিল, ২০২১ এর ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনু রিপোর্টটি উপস্থাপন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর