মুগদায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

সময় ট্রিবিউন | ২৩ জুন ২০২১, ২০:৫১

সংগৃহীত

রাজধানীর মুগদা থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্যাং দুটি হলো- চাঁন-জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপ।

বুধবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) মো. আ. আহাদ, পিপিএম (বার)।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁন-জাদু গ্রুপের নেতৃত্বদানকারী মো. জাদু, মো. রবিন ও নয়ন ইসলাম শুভ এবং ব্যান্ডেজ গ্রুপের মো. হিরা ও মো. রিপন। মঙ্গলবার (২২ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আ. আহাদ বলেন, মতিঝিল এলাকায় দুটি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। গ্যাং দুটি হলো, চাঁন জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপ। মতিঝিল বিভাগ এ গ্যাং গ্রুপের সাথে জড়িত সকলকে চিহ্নিত করে তাদের একটা তালিকা প্রস্তুত করেছে। তালিকাভুক্ত সকলকে গ্রেফতারে মতিঝিল বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

তারা গ্যাং কালচারের নামে নিজেদের হিরোইজম প্রদর্শন করতো। তারা পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি ও সমাজে অরাজকতা তৈরি করতো। এরা দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন স্থানে তাদের নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হতো। এ সকল কিশোর রাস্তায় চলাচলরত মেয়েদের ইভটিজিং করতো।

তিনি আরও বলেন, এ গ্যাং ২টির সদস্যরা বিভিন্ন অনলাইন গেমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ প্রদান করে। গ্যাং এর সদস্যরা চুরি, ছিনতাই ও সিঁধেল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত হয় মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর