মসজিদের ভেতর শিক্ষককে পিটিয়ে হত্যা

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ২১:৫৮

পিটিয়ে হত্যা-প্রতীকী ছবি

মাগুরায় পূর্বশত্রুতার জেরে মসজিদের ভেতর শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শনিবার বিকেলে মহাম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব পাড়া মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মোল্যা ওরফে পাখি মাস্টার (৫৫) ওই গ্রামের মৃত আব্দুল হক মোল্যার ছেলে ও পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ, এলাকাবাসী ও নিহত শিক্ষকের পরিবার জানায়, শনিবার বিকেলে আলাউদ্দিন মোল্যা বাড়ির পাশে মসজিদে আসরের নামাজ পড়তে যান। এসময় তিন-চারজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাঁকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত এগারোটার দিকে তিনি মারা যান।

নিহত শিক্ষকের ছেলে রুবেল মিয়া জানান, গ্রামে তার বাবার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় বাবাকে মসজিদে একা পেয়ে একই গ্রামের রবিউল মোল্লা ও বাঁশি মোল্লাসহ কয়েকজন হামলা চালায়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর