উজিরপুরে আমলকী গাছে নরসুন্দরের ঝুলন্ত লাশ

বরিশাল প্রতিনিধি | ১৮ জুন ২০২১, ০৫:০৭

ছবিঃ সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর বড়াকোঠা গ্রামে আমলকী গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় গোপাল চন্দ্র দাস (৩০) নামের এক নরসুন্দরের লাশ উদ্ধার করা হয়েছে। নিজ ঘরের পাশে একটি আমলকী গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ১৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশটি উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ।

গোপাল চন্দ্র দাসের স্ত্রী শিখা রানী দাস ও উত্তর বড়াকোঠা গ্রামের মেম্বার মোঃ ইকবাল হোসেন জানান, গোপাল শীল গত এক বছর ধরে বরিশাল শহরের নথুল্লাবাদে রানা’র সেলুনে কর্মচারি হিসাবে কাজ করতেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে বরিশাল নগরীর জিয়া সড়কে রুবেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল ১৬ জুন বুধবার তিনি কখন বরিশাল শহর থেকে গ্রামের বাড়িতে এসেছেন তা কেউ জানতেন না।

আজ ১৭ জুন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশির ঘরের একটি ছোট্ট শিশু প্রথমে গোপালকে আমলকী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে। বিষয়টি গোপালের স্ত্রী ও আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা ঘটনাস্থলে ছুঁটে আসেন। পরে ঘটনাটি জেনে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে তার মৃত্যু রহস্য উদঘাটনে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।

এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও নরসুন্দর গোপাল চন্দ্র দাসের (শীল) মৃত্যু রহস্য উদঘাটনে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর