কেরানীগঞ্জে নিখোঁজ পথশিশুকে পরিবারের কাছে হস্তান্তর

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১৬ জুন ২০২১, ০৫:১৬

ছবিঃ সংগৃহীত

শাহবাগ থেকে হারিয়ে যাওয়া পথশিশু মিম (৪) কে দেড় মাস পর বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শাহবাগ আজিজ সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে দেড় মাস আগে চার বছরের মিম নামের এক পথশিশু হারিয়ে যায়।

১১ই এপ্রিল কেরানীগঞ্জের পশ্চিম বামনশুর জামে মসজিদ এলাকায় শিশুটিকে দেখতে পায় আপন ঘর ফাউন্ডেশন নামক এক মানবিক সংগঠনের কর্মকর্তা। তিনি তাৎক্ষণিক কেরানীগঞ্জ মডেল থানায় এসে শিশুটির ব্যাপারে জানান, থানা থেকে আশ্বাস দেওয়া হয় খুব দ্রুত শিশুটিকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হবে।
আজ মঙ্গলবার (১৫ জুন) সন্ধান মেলে শিশুটির বাবা মায়ের, এরপর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে তুলে দেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সালাম মিয়া (বিপিএম)।

এ বিষয়ে আপন ঘর ফাউন্ডেশনের ম্যানেজার সরোয়ার জানান, আমরা পথের ঠিকানাহীন শিশু-বৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন যারা আছেন তাদেরকে এনে আশ্রয় দিয়ে থাকি। এই পর্যন্ত আমরা প্রায় ২০ থেকে ২২ জন নারী-পুরুষকে আশ্রয় দিয়ে তাদের যথাযথ সেবা প্রদান করে সুস্থ্য জীবন যাত্রায় ফিরিয়ে আনার চেষ্টা করেছি।

গত এপ্রিল মাসে মিমকে আমরা বামনসুর এলাকাতে পাই। তারপর থানায় ইনফর্ম করি তার বাবা-মায়ের সন্ধানের জন্য। আজ মিমকে তার বাবা-মায়ের কাছে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সেই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর