ব্রাহ্মণবাড়িয়ায় জুমার বয়ানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ০২:৩৬

জুমার নামাজে মসজিদের খতিবের বয়ানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে শুক্রবার নামাজের পর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন-ছবি সংগৃহীত

জুমার নামাজে মসজিদের খতিবের বয়ানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপীনাথপুর গ্রামের হাজী গোষ্ঠী ও ভূইয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজে খতিব মাদক ও সন্ত্রাসবিরোধী বয়ান রাখেন। জুমার নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ভূইয়া গোষ্ঠীর চুনু মিয়ার ছেলে শিপন মিয়া ও হাজী গোষ্ঠীর রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়া এনিয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। তর্কবিতর্কের একপর্যায়ে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর