চাঁপাইনবাবগঞ্জে লকডাউন তুলে দিয়ে বিশেষ বিধিনিষেধ

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ০৪:৫৭

চাঁপাইনবাবগঞ্জে দেয়া ১৪ দিনের লকডাউন তুলে দিয়ে ১৬ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন। সোমবার  সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন- ছবি সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জে দেয়া ১৪ দিনের লকডাউন তুলে দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে ১৬ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

সম্প্রতি উদ্বেগজনকহারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে গত ২৫ মে থেকে দুই দফায় ১৪ দিনের সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন। আজ লকডাউনের শেষ দিনে সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, 'করোনা সংক্রমণ স্থিতিশীল হওয়ায় আগামীকাল থেকে আগামী ১৬ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দোকান, মার্কেট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। জেলার ভেতরে বাস চলাচল করবে। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।'

তিনি বলেন, 'আম ব্যবসায়ীদের কথা বিবেচনা করে জেলার বাইরের প্রকৃত আম ব্যবসায়ীরা এ জেলায় আম কিনতে আসতে পারবেন।'

তিনি জানান, আমের আড়ত, বাজার পৃথক জায়গায় ছড়িয়ে করা যাবে। তবে, বাগান থেকে আম ট্রাকে করে পাঠানো যাবে। জেলার বাইরের আম ব্যবসায়ীরা জেলার আম কিনতে এ জেলায় আসতে পারবেন। জরুরী প্রয়োজনে চলাচলকারী সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে, শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা নেওয়া নিশ্চিত করতে হবে।

এছাড়া, স্বাস্থ্যবিধি মেনে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্তে নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সমসংখ্যক ব্যক্তি উপাসনা করতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর