ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ২১:৪০

ট্রেনে কাটা পড়ে মৃত্যু-প্রতীকী ছবি

গাজীপুরে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। শনিবার গাজীপুর সিটি করপোরেশন এলাকার সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার পশ্চিম পলিয়া এলাকার জালাল মিয়ার স্ত্রী সাজেদা (৫০) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা (৩৫)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে ট্রেনে কাটা পড়েন ওই দুই নারী। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই দুই নারী রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়েন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ মর্গে পাঠানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর