সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ১৭:২০

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু- প্রতীকী ছবি

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

শুক্রবার রাতে মান্দা উপজেলায় ব্রিকস এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপাল মাহমুদ ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা দুই জন উপজেলার কুসুম্বা এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কোনো গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি শাহিনুর রহমান বলেন, লকডাউনের কারণে বাস চলাচল বন্ধ আছে। ট্রাক বা অন্য কোনো যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়েছে। তবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। ময়নাতদন্তে স্বজনের আপত্তি থাকায় মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ