ঢাবিতে ছাত্রদলের ত্রাণ বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ২২:৩০

হামলার আহত ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিএসসি এলাকায় অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি শুরুর আগে ছাত্রদলের উপর হামলা চালায় ছাত্রলীগ। 

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ ছাত্রলীগ সম্পূর্ণ অন্যায়ভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের এ হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে টিএসসির জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের আহত নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব জানান, খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম শুরুর আগে আমাদের নেতাকর্মীরা টিএসসি এলাকায় একত্রিত হলে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করেছে।

তিনি বলেন, এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে আহত হয়েছে। শুধুমাত্র ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছে।

জানা যায়, এ ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে। এদিকে আহত ছাত্রদলের নেতাকর্মীরা আশেপাশের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর