পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে ‘কঠোর লকডাউন’ বাড়ল

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ২০:৫২

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলাসহ পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে চলমান ‘কঠোর লকডাউন’ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী ও উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত উপজেলা টেকনাফে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছিল। করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত এই ‘লকডাউন’ বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এই দুই উপজেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে।

এদিকে উখিয়া ও টেকনাফের পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পেও আজ মঙ্গলবার থেকে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উখিয়ার ২, ৩, ৪, ১৫ ও ২৪ নম্বর ক্যাম্পে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। এই লকডাউনের মেয়াদ আরও ছয় দিনের জন্য বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। ক্যাম্পে চিকিৎসা, খাদ্যপণ্যসহ জরুরি কাজ ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর