কাল ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ০২:১৩

রাজশাহীর আমসহ সবজিজাতীয় পণ্য কম খরচে ঢাকায় পরিবহনের জন্য এবারও চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রেনের উদ্বোধন করবেন।

বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, উদ্বোধনের পর বিকেল ৪টায় ট্রেনটি যাত্রা শুরু করে রাজশাহী স্টেশন পৌঁছাবে বিকেল সোয়া ৫টায় ও রাত ২টায় পৌঁছাবে ঢাকার কমলাপুরে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেখানে প্রতি কেজিতে খরচ পড়ছে ২০ টাকার মতো, সেখানে এ ট্রেনে আম পরিবহনে প্রতি কেজিতে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা।

মহাব্যবস্থাপকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. শহিদুল ইসলাম ও প্রধান যান্ত্রিক প্রকৌশলী কুদরত-ই-খুদা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে রাজশাহীর আম, লিচুসহ সবজিজাতীয় পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন নামের এ বিশেষ ট্রেন গত বছর চালু করা হয়। সে বছর জুনে ৫৯৮ টন এবং জুলাই মাসে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করা হয়। ৮৫৭ টন পণ্য পরিবহন করে রেল কর্তৃপক্ষ আয় করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর