বোয়ালমারীতে পলাতক আসামী গ্রেফতার

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ০০:২৩

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে সোমবার (২৪ মে) সন্ধ্যায় গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার (২৫ মে) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নে অবস্থিত জয়নগর পুলিশ ফাঁড়ি ইন চার্জ উপ-পুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে আসামী শাহিদুল শেখকে (২৬) গ্রেফতার করা হয়। সে জিআর ২৩৪/১৯ মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

শাহিদুল উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া মধ্যপাড়া গ্রামের মানিক শেখের ছেলে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামী শাহিদুল শেখকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর