অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় ওআইসি

সময় ট্রিবিউন | ৫ জানুয়ারী ২০২৪, ২০:২৮

অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় ওআইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ দেখতে চায় মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন প্রত্যাশা ব্যক্ত করেন ওআইসি পর্যবেক্ষক দলের প্রধান সাকের মাহমুদ বান্দার।

রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে ওআইসির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাকের মাহসুদ বান্দার।

সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আশা করছি নির্বাচন স্বচ্ছ হবে।

পরে ব্রিফিং করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেব নাথ। তিনি এ বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন।

তিনি বলেন, ওআইসির প্রতিনিধি দল নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছে। আমরা আমাদের প্রস্তুতিসহ সব বিষয়ে জানিয়েছি। তারা সন্তোষ প্রকাশ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর