ইয়াস মোকাবিলায় কন্ট্রোলরুম চালু,৮ দফা নির্দেশনা

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ০৫:০৩

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় কন্ট্রোলরুম চালুসহ ৮ দফা নির্দেশনা দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৪ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় দিকনির্দেশনা প্রদানে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোলরুম চালু করেছে পানিসম্পদ মন্ত্রণালয় (ফোন নম্বর ০১৩১৮২৩৪৫৬০)।

নির্দেশনাগুলো হলো-

১. ২৪ মে’র মধ্যে উপকূলের বাঁধসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে মন্ত্রণালয়ে রিপোর্ট প্রেরণ করতে হবে।

২. প্রয়োজনীয় বালু, জিও ব্যাগ এবং জরুরি শ্রমিকের ব্যবস্থা রাখতে হবে।

৩. মাস্ক, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের ব্যবস্থা রাখতে হবে।

৪. সাতক্ষীরা ও খুলনা জেলার ৮টি পোল্ডার রক্ষণাবেক্ষণের জন্য থাকতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

৫. লোকজন সরিয়ে নিতে প্রয়োজনমত নৌযান ব্যবস্থা থাকতে হবে।

৬. করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

৭. মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। কোথাও ক্ষয়ক্ষতির খবর পেলে জেলা প্রশাসক ও জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাগণ ও কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

৮. স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে হবে।

এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে বরিশাল ও খুলনা এলাকায় লক্ষাধিক জিও ব্যাগ মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে প্রকৌশলীরা আঞ্চলিক তথ্যকেন্দ্র খোলাসহ জীবন-সম্পদ রক্ষায় সতর্কভাবে কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর