ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের দায়িত্ব কমিশনের: রাশেদা সুলতানা

স্টাফ রিপোর্টার, পাবনা | ২২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৯

ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের দায়িত্ব কমিশনের: রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, আর তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশটা তৈরি এবং বজায় রাখার দায়িত্বটা আমাদের নির্বাচন কমিশনের।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রার্থীদের আশ্বস্ত করার প্রতিফলন দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিফলন তারা (ভোটাররা) দেখতে পাবেন। ১২শ’ নির্বাচন আমরা করে ফেলেছি। সেই সময়ে প্রতিকারের যে ব্যবস্থা আমরা নেয়েছি, তা অতিতে ফিরে গেলেই আপনারা (সাংবাদিক) দেখতে পাবেন। আমরা শুধু মুখের কথা বলি না- কাজও করি, কাজে বিশ্বাসী। কথা এবং কাজ আমাদের এক। এটা আমাদের কাজ, করে যাচ্ছি এবং করে যাবো।’

ভোটারদের ভোট দেয়ার প্রতি অনীহা নিয়ে এক প্রশ্নের জবাবে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোটারদের আস্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কারণ ভোট আপনার নাগরিক অধিকার। ভোটাধিকার ক্ষেত্র তৈরি হচ্ছে এটা বজায় থাকবে এবং আরও উন্নত হবে। আপনি নির্ভয়ে আসেন। আমরা আপনাদের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু আইন করেছি। কেউ আপনাকে বাধা দিলে হুমকি দিলে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনলে অবশ্যই তারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে।’

ভোটার উপস্থিতি না হলে ভোট নিয়ে প্রশ্নবিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা নেই। কারণ আমরা বিশ্বাস করি ভোটাররা আসবে। আমরা আশাবাদী মানুষ, আশাবাদীর দলে থাকবো। আসবে না একথা আমি আগেই মাথায় নেব না। আমরা আশাবাদী, অবশ্যই (ভোটাররা) আসবে ইনশাল্লাহ।’  

ভোটে সাংবাদিকদের বাধা-হুমকি ও নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘আগে আপনাদের (সাংবাদিক) নিরাপত্তার বিষয়ে কিছুই বলা ছিল না। আমরা কিন্তু আইন সংশোধন করেছি। আর বলেছি যদি আপনাদের কেউ ভয়ভীতি দেয়, হুমকি দেয় আপনাদের সরঞ্জাম যদি কেউ কেরে নেয়, তাহলে এটাও অপরাধের মধ্যে আসবে এবং শাস্তি পাবে।  আইনশৃঙ্খলাবাহিনী এবং যারা মাঠে কাজ করবে তাদের নজরে আনবেন ইনশাআল্লাহ ব্যবস্থা (শাস্তি) হয়ে যাবে।’
#



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর