লালমনিরহাটে পাটক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মৃত্যুদেহ উদ্ধার 

লালমনিরহাট প্রতিনিধি | ২৩ মে ২০২১, ০৮:৫৩

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুদার বাঁশেরতল বাজার সংলগ্ন একটি পাঁটক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার সঠিক পরিচয় এ রিপোট লেখা পর্যন্ত পাওয়া যাইনি। শনিবার (২২ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের পাশে মহেন্দ্র নগর ইউনিয়নের বুদার বাঁশেরতল এলাকার একটি পাটক্ষেতে কাজে এসে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়। তারা এলে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
এদিকে উপস্থিত জনতা কেউ মৃত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। মৃত যুবকের পরনে ছিল প্যান্ট ও ফুলহাতা সাদা চেক শার্ট। মরদেহের পাশে থাকা ট্রাভেল ব্যাগে ছোট্ট বাচ্চার নতুন পোশাক পাওয়া গেছে। যা থেকে স্থানীয়দের ধারণা বাচ্চাদের নতুন কাপড় নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে তার সর্বস্ব লুট করা হয়েছে। পাটক্ষেতেই তাকে শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা পালিয়েছে।
 
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নেয়া হবে। মৃত যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে রয়েছে পুলিশ। তবে একটি নির্ভরযোগ্য একটি সুত্র জানায় মৃত্যু ব্যক্তির বাড়ী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এবং তার নামঃ মোঃ জোবাইদুল ইসলাম।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর