ইদের পর ঢাকা এসেছে ৬২ লাখ মানুষ

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০৬:৩৩

ছবি : ইন্টারনেট

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ঈদের এক সপ্তাহ পরেও ঢাকায় ফিরছে লাখ লাখ মানুষ। গত সাত দিনে ৬২ লাখের মতো মানুষ ঢাকায় এসেছে।

ঢাকা ছেড়ে যাওয়া ও ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্যভাণ্ডার এবং কলপ্রবণতা বিশ্লেষণ করে শনিবার (২২ মে) তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার বলেন, গত ১৫ মে ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন, ১৬ মে ৬ লাখ ৬৪ হাজার ৩১৩ জন, ১৭ মে ১২ লাখ ৫ হাজার ৮৭৮ জন, ১৮ মে ১১ লাখ ২৭ হাজার ৬৪৪ জন, ১৯ মে ১০ লাখ ৬৫ হাজার ২৮৫ জন, ২০ মে ৮ লাখ ৬৯ হাজার ৯৪৩ জন এবং ২১ মে ৮ লাখ ৪৮ হাজার ৮১৭ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। এ নিয়ে ৭ দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৬১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন।

মোস্তাফা জব্বারের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত চারদিনে সবচেয়ে বেশি মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। এর আগে গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। যেসব মোবাইল সিম হিসাবে ধরা হয়েছে সেগুলোর সবই চালু। গত সাতদিনে ঢাকায় আসা মানুষের মধ্যে গ্রামীণফোনের ২৯ লাখ ৩৫ হাজার ৯৯৯ জন, রবির ১১ লাখ ৫০ হাজার ৩৪৬, বাংলালিংকের ১৭ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন ও টেলিটকের ৩ লাখ ১৩ হাজার ৩১১ জন গ্রাহক রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর