টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শূন্য পদে দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২৩, ২০:৫৫

টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শূন্য পদে দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী-প্রতিমন্ত্রীর শূন্য পদে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিরিক্ত হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দেওয়া হয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব।

তবে পরিকল্পনা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী থাকায় সেখানে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান তিন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগ করার পর তাদের শূন্য করা হয়েছে। সচিব বলেন, তিনটি মন্ত্রণালয় খালি হয়েছে। সেখানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়েছিল, সেখানে পূর্ণ মন্ত্রী থাকায় কাউকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে না। উপদেষ্টাদের দায়িত্ব কাউকে বণ্টন করা হচ্ছে না বলেও জানান তিনি।

এ সময় নির্বাচনের আগে মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনাও আছে জানিয়ে সচিব বলেন, এখন সরকার স্বাভাবিক চলবে। আমাদের কাছে যদি বিবেচ্য বিষয় থাকে, সেটার জন্য মন্ত্রিসভার বৈঠক চাইবো।

প্রসঙ্গত, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন— বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তারা তিনজনই টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

১৯ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে টেকনোক্র্যাট কোটার দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর