তারেকের নেতৃত্ব মানতে না পারা বিএনপি নেতারা নির্বাচনে আসছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৮ নভেম্বর ২০২৩, ২০:২৬

তারেকের নেতৃত্ব মানতে না পারা বিএনপি নেতারা নির্বাচনে আসছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিতে তারেক রহমানকে নেতা হিসেবে মানতে পারেন না, এমন অনেক নেতাই নির্বাচনে আসবেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে তথ্য আছে, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, নির্বাচনে আসার জন্য ইতোমধ্যে তাদের অনেক নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন।

মন্ত্রী বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামকে রেখে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। বিএনপি নেতারা নতুন এই প্ল্যাটফর্ম তৈরি করছেন বলেও জানান তিনি। বিএনপির বর্তমান নেতৃত্ব দলটির অনেকের পছন্দ না। যে কারণে তারা নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়াও বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।

 

মানুষ যখন তাদের (বিএনপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, তারা নিশ্চিত যে নির্বাচনে আসতে পারবে না কোনোদিন। যে কারণে কুৎসা রটাচ্ছে, অবান্তর কথা বলে যাচ্ছে।


সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসব বিরাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ কথাটা জোরের সঙ্গে বলতে পারি, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সঠিক সময়ই নির্বাচন হবে। কে নির্বাচনে এলো না, বা কে কী বললেন, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই। সবাই নিজেদের প্রার্থীকে বিজয়ী করার চিন্তা করছেন।

নির্বাচন ঘিরে কোনো নাশকতার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাইনি। আর নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করে না। এগুলো করলে জনসমর্থনের চেয়ে তাদের (বিএনপি) ভাগ্যে ধিক্কার জুটবে ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর