হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২১ মে ২০২১, ০১:০৫

প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহলে রানাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ। বুধবার রাত আটাটার দিকে কচাকাটা ইউনিনের ব্যাপারীটারী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ২০১৮ সালের ৫ মে কেদার ইউনিয়নের সাতানা গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় সাতানা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সবদের আলী (৪০) এবং শাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হন। ওই দিন নিহত শাহিদা বেগমের ভাতিজা আশরাফ আলী বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা করেন। সেই মামলায় ছাত্রলীগ সভাপতি সোহেল রানা অন্যতম অভিযুক্ত।

কাচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, সোহেল রানার বিরুদ্ধে খুনের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রামের জেলহাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর