কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আসছে ১৮ নভেম্বর

সময় ট্রিবিউন | ১৬ নভেম্বর ২০২৩, ২০:১৭

কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আসছে ১৮ নভেম্বর

কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ১৮ নভেম্বর ঢাকায় আসছে। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ১৮ নভেম্বর কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কিছুদিনের মধ্যে ইইউর চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।

হঠাৎ করে দেশে রাশিয়ার যুদ্ধজাহাজ আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর ৩টি যুদ্ধজাহাজ বাংলাদেশে আসে। ১২-১৪ নভেম্বর অবস্থান করে জাহাজগুলো চলে যায়। এটি একটি নিয়মিত বিষয়।

বিদেশি রাষ্ট্রদূতের কর্মস্থল ত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূত কর্মস্থল ত্যাগ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর নিয়ম রয়েছে। তবে সেই তথ্য গণমাধ্যমকে জানানো সমীচীন নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর