ইউক্রেনের কিয়েভে ভয়াবহ হামলা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩, ১৪:০২

সংগৃহীত ছবি

গাজা-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে হারিয়ে যেতে বসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর। এমনই প্রেক্ষাপটে ৫২ দিন পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ নভেম্বর) হামলার আগে শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে সতর্ক করা হয়। বিমান হামলার পর প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শনিবার ভোরে এ হামলার সময় ‘জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়’। ক্লিটসকো বলেন, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে— ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রুশ এসব ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছ থেকে খেরসনের মুক্তির প্রথম বার্ষিকী পালন করার সময় এ হামলার ঘটনা ঘটে। শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনীয় এ প্রেসিডেন্ট ‘বিশ্বকে তাদের প্রতিরোধের মাধ্যমে অনুপ্রাণিত করার’ জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেন।

এদিকে কিয়েভ থেকে প্রায় ২৭৫ মাইল (৪৪২ কিমি) দূরে উপকূলীয় জেলা ওডেসাতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর