টাঙ্গাইলে কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ১৮:৫৩

ফাইল ছবি

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের সাংনুরপুর গ্রামের গনি মিয়ার ছেলে মাইক্রোবাস চালক হাসান মিয়া (২৮), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পিআরই গ্রামের ইমদাদুল হকের ছেলে গোলাম মওলা শামীম (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার তুলাবাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে ইমন মিয়া (২৫)। নিহত গোলাম মওলার স্ত্রী মীম আক্তার (২৫) কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী জানান, মঙ্গলবার দিবাগত রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ