নেপালে ভূমিকম্পে হতাহতে প্রধানমন্ত্রীর শোক

সময় ট্রিবিউন | ৫ নভেম্বর ২০২৩, ১৭:৫৫

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নেপালে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিধ্বংসী ভূমিকম্প সম্পর্কে জানতে পেরে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত । এতে নেপালে অনেক মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে।’

প্রধানমন্ত্রী তার নেপালি সমকক্ষ পুষ্প কমল দাহল প্রচন্ডের কাছে পাঠানো শোক পত্রে লিখেছেন, বাংলাদেশের জনগণ তাদের গভীর শোক প্রকাশে তার সাথে যোগ দিয়েছে।

তিনি বলেন, ‘ যারা তাদের প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছে আমরা সেসব শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই । ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি।’

প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে ভ্রাতৃত্ববোধ নিয়ে নেপালের জনগণের পাশে দাঁড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর