প্রশ্ন ওবায়দুল কাদেরের

মির্জা ফখরুল জেলে, অন্য নেতারা পলাতক, বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবে কে?

নিজস্ব প্রতিবেদক | ৩০ অক্টোবর ২০২৩, ১৪:০৭

মির্জা ফখরুল জেলে, অন্য নেতারা পলাতক, বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবে কে প্রশ্ন? ওবায়দুল কাদেরের

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেবে কে- তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মির্জা ফখরুল জেলে, অন্য নেতারা পালিয়ে, তাহলে বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবে কে?’

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের আজ যৌথসভা ডাকা হয়েছে।

যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অবরোধ ডেকেছে। মির্জা ফখরুল জেলে, তাদের অন্য নেতাদের কোনো খোঁজ নেই। তাহলে অবরোধে তাদের নেতৃত্ব দেবে কে?’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির অবরোধের সঙ্গে পাল্টা কোনো কর্মসূচি দেবে না সরকার। পূর্বঘোষিত শান্তি সমাবেশ অব্যাহত থাকবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর