শান্তি সমাবেশে বিএনপি হামলা করলে পাল্টা হামলা অবশ্যই হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | ২৬ অক্টোবর ২০২৩, ১৬:৫৯

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি গায়ে পড়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে তখন তো আমরা চুপচাপ বসে থাকব না। আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে? শান্তির সমাবেশে যদি হামলা হয়, তাহলে আমাদের কর্মীরা বসে থাকবে না। পাল্টা হামলা অবশ্যই হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর সেতু ভবনে ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৭১ এর চেতনা ধারণ করে না। তারা ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের চেতনা ধারণ করে। তারা প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়।

কাদের বলেন, ভায়োলেন্স আনসার ইজ নট সাইলেন্স।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, তারা (বিএনপি) যেভাবে কথা বলে তার মানে তারা প্রতিরোধের নামে সহিংসতায় যেতে চায়। বিএনপি বলে ১৯৭১ সালের চেতনা ধারণ করার কথা কিন্তু তারা সেটি করে না।

কাদের বলেন, নির্বাচন নিয়ে কোন চাপ পাচ্ছি না। আমি কোনো চাপের কথা জানি না। চাপ কেন হবে। অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে চাপের কিছু নেই।

কাদের বলেন, বাংলাদেশে সবসময় আতংক থাকে। রাজনীতিতে এমন ভয়, আতংক থাকেই। এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানেল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন। এরপর আনোয়ারা প্রান্তে জনসভায় অংশ নিবেন। উদ্বোধনের পরের দিন সকাল ৬টা থেকে টানেলে গাড়ি চলাচল শুরু হবে।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির নৈশভোজে সরকারের ভূমিমন্ত্রী থাকার বিষয়ে জানা নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। তিনি বলেন, এটা অফিসিয়ালি না। আমার জানা নেই।

কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত ২৯ অক্টোবর তার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। কিন্তু আমরা এখনো সময় দিই নাই। আমরা যেহেতু রাজনৈতিক দল করি এই ব্যাপারে উপর মহলের সিদ্ধান্ত লাগে। অনুমতি লাগে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর