ফাইন্যান্স কোম্পানি আইন পেল মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর ২০২৩, ২০:৩০

ফাইন্যান্স কোম্পানি আইন পেল মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

খসড়া অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক ব্যক্তি বা পরিবার কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ারের মালিক থাকতে পারবে না।

মাহবুব হোসেন বলেন, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দুজন স্বতন্ত্রসহ মোট ১৫ জন সদস্য থাকবে। আইনের বিধিবিধান ভঙ্গ করে ঋণ নিলে ১০ লাখ টাকা জরিমানা করা হবে। একইসঙ্গে এক পরিবার থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না।

এই আইনে অনুমোদনের ফলে এখন থেকে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ঋণ খেলাপি করলে বা দুমাসের নোটিশে ঋণ পরিশোধ না করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। এ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও ট্রেড লাইসেন্স স্থগিত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর