বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ‘মানব লোগো’ প্রদর্শন

সময় ট্রিবিউন | ৩১ মার্চ ২০২১, ০৬:০৬

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিশ্বের সর্ববৃহৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানব লোগো প্রদর্শন। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিশ্বের সর্ববৃহৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানব লোগো প্রদর্শন করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন আয়োজিত এই মানব লোগো প্রদর্শন ঘিরে বঙ্গবন্ধু উদ্যানের চারপাশে শত শত মানুষ জমায়েত হয়।

বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রায় দুই লাখ স্কয়ার ফুট আয়োজনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে বঙ্গবন্ধুর এ লোগো প্রদর্শন করছেন ৯ হাজার ৪০৮ জন মানুষ। তাদের সহায়তায় মাঠের চারপাশে প্রস্তুত রয়েছে আরও ২ হাজার ৫৯২ জন ব্যক্তি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে এই লোগো।

এক হাজার ৩৫০ ফুট দৈর্ঘ্য এবং এক হাজার ৮০০ ফুট প্রস্থবিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে দুই হাজার ৪০০ স্কয়ার ফুটজুড়ে।

এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফুট এবং মুজিব কোট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফুটজুড়ে।

তাছাড়া এ প্রদর্শনীতে বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম এবং সিটি করপোরেশনের স্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে।

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী ওয়ার্ল্ড গিনেস বুকে স্থান করে নিতে পারবে বলে আশাবাদী লোগো প্রস্তুতি কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, গত এক মাস ধরে প্রায় দুই হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে লোগো প্রস্তুতিতে দিন-রাত শ্রম দিয়েছেন। এই মানব লোগো নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহের সৃষ্টি হয়েছে।

এদিকে লোগো প্রদর্শন ঘিরে আসা মানুষদের জন্য ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২