সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৯ মার্চ ২০২৩, ০৫:৫০

সংগৃহীত ছবি

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২২ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন আটজন।

মঙ্গলবার (২৮ মার্চ) সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আট বাংলাদেশি হচ্ছেন-নোয়াখালীর শহিদুল ইসলাম, মো. হেলাল, কুমিল্লার মামুন মিয়া, রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মো. আসিফ, গাজীপুরের মো. ইমাম হোসাইন রনি এবং চাঁদপুরের রুকু মিয়া। এর আগে তাদের নিখোঁজ দেখানো হয়।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, এ দুর্ঘটনায় আহত হয়ে ১৮ বাংলাদেশি হাসপাতালে ভর্তি আছেন। তারা বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন। ওই বাসে মোট যাত্রী ছিল ৪৭ জন। এদের মধ্যে বাসে ৩৫ বাংলাদেশি ছিলেন। বিভিন্ন হাসপাতালে ১৮ জন বাংলাদেশিকে পাওয়া গেছে।

এর আগে, সোমবার (২৭ মার্চ) যাত্রীবাহী বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর