২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ মার্চ ২০২৩, ১৯:৩১

সংগৃহীত

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৫ মার্চ) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যার স্বীকৃতি যেন আদায় হয় তার জন্য জাতিসংঘসহ বিশ্বের সকলের কাছে আবেদন করব। সেই সময় যেভাবে তারা (পাকিস্তানী) নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর হামলা চালায়। যে বীভৎসভাবে দিনের পর দিন দীর্ঘ ৯ মাস হত্যাকাণ্ড চালিয়েছিলা।

তিনি বলেন, ৩০ লাখ মানুষ শহীদ হয় এ যুদ্ধে। সমস্ত ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ায় তিন লাখ মানুষ গৃহহারা হয়েছে। সাড়ে ৭ কোটি জনসংখ্যার মধ্যে তিন কোটি মানুষই ছিল গৃহহারা। এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। রাস্তায় রাস্তায় মানুষের লাশ পড়ে ছিলো। মানুষ দেখেছে, মানুষের লাশ শিয়াল-কুকুরে খেয়েছে। মেয়েদের ক্যাম্পে ধরে নিয়ে তাদের ওপর পাশবিক অত্যাচার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, কাজেই আমরা বাংলাদেশে ও আন্তর্জাতিকভাবেও ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাক সেটাই চাই। এ ক্ষত নিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল। শহীদের রক্ত বৃথা যায় না। লাখো শহীদের রক্ত বৃথা যেতে পারে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর