রমজানে কালোবাজারিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ মার্চ ২০২৩, ২০:৩৮

সংগৃহীত ছবি

রমজান মাসে আমাদের ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়াতে চেষ্টা করে। এটা অত্যন্ত ঘৃণিত কাজ। রমজান হচ্ছে কৃচ্ছ্র সাধনের সময়। মানুষ যেন তার ধর্মীয় কাজ ভালোভাবে করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও পঞ্চগরের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ৫০টি মডেল মসজিদের উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

খতিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মসজিদে জুমার খুদবার সময় আপনারা কালোবাজারি, মজুদদারি বা খাদ্যে ভেজাল দেওয়া যে ঘৃণিত কাজ, এ ব্যাপারে মানুষকে আপনাদের আরও বলা উচিত।

তিনি আরও বলেন, যারা নিম্ন আয়ের তাদের জন্য বিশেষ কার্ড আমরা করে দিয়েছি। বেশি দামে চাল কিনে মাত্র ৩০ টাকা কেজি দরে আমরা দিচ্ছি। রমজানকে সামনে রেখে আমরা আরও এক কোটি মানুষের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করব। সাধারণ মানুষ যেন কষ্ট না পায় তার জন্য চাল, তেল, চিনি, ডাল, যা যা দরকার সেগুলো যাতে ন্যায্য মূল্যে কিনতে পারে টিসিবির মাধ্যমে ন্যায্য মূলের কার্ড দিয়ে আমরা এই সহযোগিতা করে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান এনডিসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর