সমুদ্র ও বিমানবন্দরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

সময় ট্রিবিউন ডেস্ক: | ১২ মার্চ ২০২৩, ১৭:৪৪

সংগৃহীত ছবি

সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। এরই মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় একটি প্রকল্প শুরু করেছে এবং বাংলাদেশ মধ্যপ্রাচ্যের এ তেলসমৃদ্ধ দেশটিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়েছে।

শনিবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’-এর ফাঁকে সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাণিজ্যমন্ত্রী কাসাবি একজন করিতকর্মা ... তিনি আমাকে বলেছেন, তারা এখানে (বাংলাদেশে) কাজ করতে চান। স্থিতিশীল সরকার এবং এর বিনিয়োগবান্ধব নীতি বিবেচনায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।

প্রসঙ্গত, আল-কাসাবি সৌদি আরবের জেনারেল অথরিটি অব ফরেন ট্রেডের চেয়ারম্যান, তিনি বিজনেস সামিটে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর