ফের বাড়লো বিদ্যুতের দাম, প্রজ্ঞাপন জারি

সময় ট্রিবিউন ডেস্ক: | ১ মার্চ ২০২৩, ০৯:২০

ফাইল ছবি

একমাসের ব্যবধানে গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ৪১ পয়সা বাড়িয়ে বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৫ শতাংশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি গেজেট আকারেও প্রকাশিত হয়েছে। নতুন এ দাম কার্যকর হবে বুধবার (১ মার্চ) থেকে।

বিদ্যুতের নতুন দাম অনুযায়ী, আবাসিকের লাইফ লাইন (৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী) গ্রাহকদের প্রতি ইউনিটের জন্য চার টাকা ১৪ পয়সার পরিবর্তে চার টাকা ৩৫ পয়সা দিতে হবে। ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিট চার টাকা ৫২ পয়সার জায়গায় দিতে হবে পাঁচ টাকা ৮৫ পয়সা।

আবাসিকের ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম ছয় টাকা ৩১ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ৬৩ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ছয় টাকা ৬২ পয়সা থেকে ছয় টাকা ৯৫ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ছয় টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে সাত টাকা ৩৪ পয়সা করা হয়েছে।

পাশাপাশি সাধারণ গ্রাহকের ক্ষেত্রে চার টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ৬২ পয়সা করা হয়। সেই সঙ্গে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ছয় টাকা এক পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ৩১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ছয় টাকা ৩০ পয়সা থেকে ছয় টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।

এছাড়াও ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৬৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত ইউনিট ১০ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৯৬ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১২ টাকা ৩ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়।

সেচ বা কৃষিকাজে ব্যবহৃত পাম্পের ক্ষেত্রে আগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল চার টাকা ৫৯ পয়সা। এখন সেটি বেড়ে হয়েছে ৪ টাকা ৮২ পয়সা।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এখন ফ্ল্যাট রেট ৯ টাকা ৮৮ পয়সা, অফ পিকে ৮ টাকা ৮৮ পয়সা এবং পিকে ১১ টাকা ৮৫ পয়সা। আগে যা ছিল যথাক্রমে ৯ টাকা ৪১ পয়সা, ৮ টাকা ৪৬ পয়সা এবং ১১ টাকা ২৯ পয়সা।

নির্মাণের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৩ টাকা ২৩ পয়সার স্থলে এখন ১৩ টাকা ৮৯ পয়সা গুনতে হবে। শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালের ক্ষেত্রে ইউনিটপ্রতি নতুন দাম ৬ টাকা ৯৭ পয়সা, আগে যা ছিল ৬ টাকা ৬৪ পয়সা। রাস্তার বাতি ও পানির পাম্পের ক্ষেত্রে ইউনিট প্রতি বিদ্যুৎ খরচ ৮ টাকা ৪৯ পয়সার পরিবর্তে ৮ টাকা ৯১ পয়সা হলো।

ব্যাটারি চার্জিং স্টেশনের ইউনিটপ্রতি বিদ্যুতের নতুন দাম ফ্ল্যাট ৮ টাকা ৮৪ পয়সা, অফ পিকে ৭ টাকা ৯৬ পয়সা, সুপার অফ পিকে ৭ টাকা শূন্য ৮ পয়সা এবং পিকে ১১ টাকা শূন্য ৬ পয়সা।

এছাড়া ‘বাণিজ্যিক ও অফিস’ শ্রেণিতে ইউনিট প্রতি ফ্ল্যাট রেট ১১ টাকা ৩৬ পয়সার পরিবর্তে ১১ টাকা ৯৩ পয়সা, অফ পিকে ১০ টাকা ২২ পয়সার পরিবর্তে ১০ টাকা ৭৩ পয়সা ও পিক সময়ে ১৩ টাকা ৬৩ পয়সার পরিবর্তে ১৪ টাকা ৩১ পয়সা দিতে হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। তখন খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ, পাইকারি পর্যায়ে ৮ দশমিক শূন্য ৬ শতাংশ বাড়ানো হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর