'স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে সরকার'

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

বর্তমান সরকার স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে। একই সঙ্গে যেকোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে স্মার্ট ক্রীড়াবিদ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর চূড়ান্ত পর্বের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আমাদের পরবর্তী টার্গেট হলো দেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, যা স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে সাহায্য করবে। এভাবে আমরা যে কোনো আন্তর্জাতিক খেলায় অংশ নেওয়ার মান অর্জন করতে পারবো। ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্ব বাড়ানোর পাশাপাশি দেশের আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

ছোট ভাই শেখ কামালের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল বয়সে ছোট ছিলেন। শৈশবে তার খেলার সঙ্গী ছিলেন আমি। ফুটবল, ক্রিকেট, হকি ও বাস্কেটবলের সঙ্গে যুক্ত ছিলেন শেখ কামাল। কামাল আজ বেঁচে থাকলে হয়তো দেশকে অনেক কিছু দিতে পারতো।

শেখ হাসিনা আরও জানান, তার পরিবার ক্রীড়াপ্রেমী পরিবার ছিল। কারণ তার পরিবারের অনেক সদস্য খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তার দাদা ছিলেন একজন ফুটবলার।

যুবসমাজকে খেলাধুলায় যত বেশি সম্পৃক্ত করা যাবে বাংলাদেশ ভবিষ্যতে তত বেশি লাভবান হবে বলে জানান সরকারপ্রধান।

খবর: বাসস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর