বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে খরচ ও ঝামেলা বেশি, তাই বাড়ছে হুন্ডি : বিশ্বব্যাংক

সময় ট্রিবিউন | ৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮

ছবিঃ সংগৃহীত

বৈধ উপায়ে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে অতিরিক্ত ঝামেলা ও খরচ বেশি হওয়ায় অনানুষ্ঠানিক চ্যানেলে (হুন্ডি) রেমিট্যান্স আসছে। এতে রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। খোলাবাজারের চেয়ে প্রাতিষ্ঠানিক চ্যানেলে বিনিময় হার কম হওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে খরচ বেশি হয়।

এছাড়াও প্রাতিষ্ঠানিক চ্যানেলের স্বল্পতার কারণে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসছে কম। বৈশ্বিক মন্দা ও দক্ষ শ্রমিকের অভাবেও রেমিট্যান্স কমছে। এসব কারণে গত বছরের তুলনায় চলতি বছরে বাংলাদেশে রেমিট্যান্স কমবে প্রায় ১০০ কোটি ডলার। বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী পণ্যের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্যে ঘাটতি বাড়ার কারণে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ কমে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে রেমিট্যান্স কমলেও ভারত, নেপালে বাড়বে। ভারত এবার ১০ হাজার কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স অর্জন করছে।

এতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর খরচ বেশি। এক্সচেঞ্জ হাউস বা ব্যাংকগুলো বেশ কিছু ফি আদায় করে বলে রেমিট্যান্সের খরচ বেশি পড়ে। এছাড়া বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর প্রাতিষ্ঠানিক সুবিধাও সীমিত। ফলে অবৈধ চ্যানেলে রেমিট্যান্স আসছে। এতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমছে। অনানুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স আসায় চলতি বছরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ৭ শতাংশ কমতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে। ওই সব দেশে মন্দার আঘাত কম থাকলেও প্রাতিষ্ঠানিক চাকরিজীবী ও উচ্চ আয়ের কর্মী কম। কর্মীদের একটি অংশের অবৈধ বা স্থায়ী কাজের সংস্থান নেই। যে কারণেও রেমিট্যান্স কমছে। ইউরোপের দেশগুলো দ্বিতীয় বৃহত্তম রেমিট্যান্স অঞ্চল। ওই সব দেশে মন্দা থাকায় রেমিট্যান্স প্রবাহ কমছে।

এতে বলা হয়, বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে গড়ে খরচ পড়ে ১১ শতাংশের মতো। পোস্ট অফিসের মাধ্যমে আসে সাড়ে ৬ শতাংশ। মানি ট্রান্সফার কোম্পানির মাধ্যমে ৫ দশমিক ২ শতাংশ এবং মোবাইল অপারেটরের মাধ্যমে সাড়ে ৩ শতাংশ। কিন্তু মোবাইল অপারেটরদের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো এখনো বৈধতা পায়নি। পোস্ট অফিসের মাধ্যমে রেমিট্যান্স আসে না বললেই চলে। কারণ এ খাতে কাঠামো নেই। ব্যাংক ও মানি ট্রান্সফার কোম্পানির মাধ্যমে আসে। এতে খরচ বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর