কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশীদের

আন্তর্জাতিক ডেস্ক | ১১ মে ২০২১, ১৯:১৩

ফাইল ছবি

বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী ফ্লাইট প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। তবে দেশটিতে ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর কার্গো প্লেন পরিবহন করতে পারবে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ওডিজিসিএ) সোমবার (১০ মে) বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সরাসরি ফ্লাইট প্রবেশ বন্ধের ঘোষণা দেয়।

ওডিজিসিএর বিবৃতিতে বলা হয়, এসব দেশের নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে তাদের অবশ্যই আগে অন্য কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

বার্তা সংস্থা কুনা জানায়, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আরব আমিরাতও এই চার দেশের ফ্লাইট নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

তবে আমিরাতও কার্গো বিমান পরিবহন চালু রাখার কথা জানায়।

করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার বাংলাদেশসহ তিন দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেয় থাইল্যান্ড।

বাকি দেশ দুটি হচ্ছে পাকিস্তান ও নেপাল। থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নেয় ব্যাংকক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর