পল্লী চিকিৎসকদের সমাজে টিকিয়ে রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৮

সংগৃহীত

পল্লী চিকিৎসকগণ মানুষের বিপদের বন্ধু। তারা মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা-সেবা দিয়েছেন। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সহিত টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়া সকল পেশাদার চিকিৎসকদেরও উচিত পদায়ন-তদবির না করে উপজেলা ও গ্রাম পর্যায়ে সেবা দেয়ার মানসিকতা তৈরি করা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পাবনা শহরের শালগাড়ীয়ার নূরজাহান কনভেনশন সেন্টারে আয়োজিত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সমাজকে মাদক ও ধুমপানমুক্ত রাখতে পল্লী চিকিৎসকগণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে রোগীর সংখ্যা অনেকাংশে কমে যেতে পারে। এটি নিশ্চিত করতে হলে সবার আগে চিকিৎসকদের ধুমপান ত্যাগ করতে হবে। ধুমপায়ী চিকিৎসক নিজের ও রোগীর উভয়ের জন্যই ক্ষতিকর।

তিনি বলেন, সুস্থ ও দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্য-সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে পল্লী চিকিৎসকগণ বড় ভূমিকা রাখতে পারে। 

তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। মালিক হিসেবে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে। করোনা ও যুদ্ধের প্রভাব থাকায় মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে, এটা কেটে যাবে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ